হেরোইন সহ চার যুবককে আটক গুমড়া পুলিশের

মান্তু নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ২ ফেব্রুয়ারি : হেরোইন সহ চার যুবককে আটক করল গুমড়া পুলিশ। সোমবার নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুমড়া পিআইসি-এর অধীনে একটি বিশেষ মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানের সময় ML-09-7028 নম্বরের একটি অল্টো গাড়ি আটক করা হয় এবং গাড়িতে থাকা চারজনকে গ্রেফতার করা হয়।
গাড়িটি তল্লাশি চালিয়ে বাম দিকের যাত্রী আসনের পেছনের পকেটে লুকানো অবস্থায় ২২৮টি কনটেইনার সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়েছে, যার মোট ওজন প্রায় ৩২ গ্রাম।

গ্রেফতার ব্যক্তিরা হল খেলমা চতুর্থ খণ্ডের, রাজেন দাস, খেলমা অষ্টম খণ্ডের সাইদুল উদ্দিন, রাজ্যেশ্বরপুর প্রথম খণ্ডের মইন উদ্দিন ওফকরুল ইসলাম। ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *