সীমান্তে BSF-এর গুলিচালনা, আহত চোরাকারবারি

বরাক তরঙ্গ, ২ ফেব্রুয়ারি : মানকাচরে চোরাই গরু পাচার রুখতে বিএসএফ গুলিচালনা করেছে। গোপন সূত্রে খবর পেয়ে BSF জওয়ানরা অভিযান চালালে গরু পাচারকারীরা সীমান্ত এলাকা দিয়ে পালানোর চেষ্টা করে। সেই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালানো হয়।

গুলিচালনায় এক গরু পাচারকারী আহত হয়। আহত পাচারকারীর নাম সাহের আলি। পরে তাকে আটক করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

BSF সূত্রে জানানো হয়েছে, অভিযানের সময় সাহের আলির কাছ থেকে ২টি চোরাই গরু উদ্ধার করা হয়েছে। ঘটনার পর এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *