শিশু কন্যা দিবস উদযাপন ও মেধা যাচাই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বরাক তরঙ্গ, ২৫ জানুয়ারি : লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ-র উদ্যোগে গতকাল বরখলার হলি ক্রস স্কুলে ‘শিশু কন্যা দিবস’ উদযাপন করা হয়। এই উপলক্ষে বিদ্যালয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান বক্তা হিসেবে বিদ্যালয়ের অধ্যক্ষ মিঃ পঙ্কজ কন্যাশিশুর সার্বিক বিকাশ নিয়ে সংক্ষিপ্ত কিন্তু তথ্যবহুল বক্তব্য রাখেন। তিনি বিশেষভাবে কন্যাশিশুর স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে অতিরিক্ত যত্ন নেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে ক্লাব ভ্যালি ভিউ-এর পক্ষ থেকে কন্যাশিশুদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি লিফলেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে গাইডিং লায়ন সঞ্জীব রায় বক্তব্য রেখে অভিভাবকদের আহ্বান জানান, যেন তারা কঠিন পরিস্থিতিতেও সন্তানদের পাশে থাকেন এবং বন্ধুর মতো তাদের সঙ্গে সব বিষয় ভাগ করে নেন। এ উপলক্ষে একটি ইন্টার‌্যাক্টিভ সেশনও অনুষ্ঠিত হয়। প্রকল্প চেয়ারপার্সন শিবু দাস বিদ্যালয় কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

এছাড়াও, একই বিদ্যালয়ে গত ১৭ জানুয়ারি ক্লাব ভ্যালি ভিউ আয়োজিত ‘মেধা যাচাই প্রতিযোগিতা (মেরিট টেস্ট) ২০২৬’-এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় নাফিজা ইয়াসমিন লস্কর প্রথম, মাহিন আখতার বড়ভূইয়া দ্বিতীয় এবং সায়েদ হুসাইন গাজী তৃতীয় স্থান অর্জন করে ট্রফি ও শংসাপত্র লাভ করেন। সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয় রাহুল আলম বড়ভূইয়া (চতুর্থ) ও ম্যাভিস কামপ্রাই বারম্যান (পঞ্চম)-কে। অন্যান্য সকল অংশগ্রহণকারীও প্রশংসাপত্র লাভ করেন। পুরস্কার বিতরণ করেন সঞ্জীব রায়, মিঃ পঙ্কজ, সমাজকর্মী কাওশার বড়ভূইয়া, ইয়াসি-এর সদস্য অমিত যাদব, সাহাব উদ্দিন আহমেদসহ অন্যান্য অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *