ভুরাগাঁওয়ে কম্বল বিতরণ সোসাইটি ফর ব্রাইট ফিউচারের

বরাক তরঙ্গ, ২০ জানুয়ারি : প্রচণ্ড শীতের মধ্যেও মানবতার উষ্ণ বার্তা নিয়ে এগিয়ে এল স্বেচ্ছাসেবী সংগঠন ‘সোসাইটি ফর ব্রাইট ফিউচার’। এই স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মঙ্গলবার মরিগাঁও জেলার ভুরাগাঁও বরডোবাটুপ অঞ্চলের ৫০টি দুর্গত ও দরিদ্র পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়। আজ বরডোবাটুপে ব্রহ্মপুত্র নদীর পাড়ে আয়োজিত এই কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগাঁও জোনের কোর কনভেনর মেহেদি আলম ও স্থানীয় কনভেনর মোবারক হোসেনের পাশাপাশি সংগঠনের আরও ছয়জন স্বেচ্ছাসেবক।

এছাড়া, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক বিষ্ণু ডেকা ও প্রণব গোস্বামী। উল্লেখ্য, গত কিছুদিন আগে এই অঞ্চলের চারটি পরিবারের ঘরবাড়ি ও প্রয়োজনীয় সামগ্রী ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায়। সেইসাথে এলাকার নদী ভাঙ্গনগ্রস্থ কিছু দরিদ্র পরিবারের দুরবস্থা বিবেচনা করে এই শীতার্ত সহায়তা কার্যক্রম হাতে নেয় সংগঠনটি। মোট ৫০টি পরিবারকে প্রচণ্ড শীতের মৌসুমে কিছু স্বস্তি দেওয়ার উদ্দেশ্যে সংগঠনের পক্ষ থেকে একটি করে কম্বল দেওয়া হয়। এদিকে সংগঠনের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় জনতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *