বরাক তরঙ্গ, ১২ জানুয়ারি : সোনাবাড়িঘাট প্রথম খণ্ড কোণাগ্রাম রহমানিয়া নতুন জামে মসজিদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মহফিলের আয়োজন করা হয়। আগামীকাল ১৩ জানুয়ারি মঙ্গলবার দুপুর ২টা থেকে শুরু হবে। চলবে সারা রাত। মহফিলে সভাপতিত্ব করবেন শাহছুফি মওলানা মবরুর আহমদ, বাগাডহরী। সহযোগিতায় থাকবেন মওলানা মুক্তিশার বড়ভূইয়া।
মহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উত্তর পূর্ব ভারত আহলে সুন্নত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা আল্লামা মওলানা সারিমুল হক লস্কর। মুখ্য অতিথির আসনে থাকবেন। তারাপুর জামে মসজিদ শিলচর খতিব মওলানা মাসুক আহমদ ও মওলানা সাবির আহমদ সাকাফি আল আজহারি (বাগপুরী)।
বিশেষ অতিথি মওলানা আব্দুল বাসিত চৌধরী (টান্টু) ও মওলানা মুফতি মোহাম্মদুল্লাহ (সোনাই আলিয়া মাদ্রাসা)
বিশেষ মোনাজাত করবেন মওলানা উবাইদুল হক শ্রীকোণী ও মওলানা মুসলেহ উদ্দিন নিমাইচান্দপুরী
প্রধান বক্তা হিসেবে থাকবেন রাতাবাড়ি নিজামিয়া মাদ্রাসার শিক্ষক মওলানা কারি নজরুল ইসলাম। এ ছাড়া বক্তব্য রাখবেন মওলানা মইন উদ্দিন, মওলানা অলিউল্লাহ আইয়ুববি, মওলানা জাবির হোসেন, মওলানা আফজল হোসেন, মওলানা রিয়াজুল হোসেন, মওলানা মইন উদ্দিন ও মওলানা আবু মোহাম্মদ হানিফ।



