জালি ডিগ্রির অভিযোগে প্রতীক্ষা দেবের বিরুদ্ধে জোড়া নির্বাচনী মামলা, লিখিত জবাবের তারিখ ১২ ও ২০ জানুয়ারি

Spread the news

বরাক তরঙ্গ, ২৯ নভেম্বর : জাল ডিগ্রি সংক্রান্ত অভিযোগে শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের নির্বাচিত প্রতিনিধি প্রতীক্ষা দেবের বিরুদ্ধে দায়ের হয়েছে দু’টি পৃথক নির্বাচনী মামলা। সঙ্গীতা চক্রবর্তী ও জয়া বর্ধন নামে দুই আবেদনকারী পৃথকভাবে এই মামলা দায়ের করেছেন। দু’টি মামলাতেই প্রতীক্ষা দেবের শিক্ষাগত যোগ্যতা ও নির্বাচনী যোগ্যতা নিয়ে অভিযোগ উত্থাপিত হয়েছে। উভয় মামলাতেই লিখিত জবাব (Written Statement) দাখিলের জন্য আগামী ২০২৭ সালের জানুয়ারি মাসে পৃথক দুটি তারিখ ধার্য করেছে শিলচরের জেলা ও দায়রা জজ আদালত।

প্রথম মামলাটি দায়ের করেছেন সঙ্গীতা চক্রবর্তী। এই মামলার নম্বর Election Petition No. 01/2026। দ্বিতীয় মামলাটি দায়ের করেছেন জয়া বর্ধন। এই মামলার নম্বর Election Petition No. 02/2026। জয়া বর্ধনের পক্ষে আইনজীবী হিসেবে রয়েছেন বেবি উপাসনা দাস।

সঙ্গীতা চক্রবর্তীর দায়ের করা মামলায় গত ২৬ নভেম্বর ২০২৬ তারিখে আদালতে শুনানি হয়। আদালতের আদেশ অনুযায়ী, প্রতিপক্ষ ১ থেকে ৪ নম্বরের আইনজীবী, প্রতিপক্ষ ৪ ও ৫ নম্বরের আইনজীবী এবং ৬ নম্বর প্রতিপক্ষ প্রতীক্ষা দেবের পক্ষে আইনজীবী পৃথক পৃথক আবেদনের মাধ্যমে সময় প্রার্থনা করেন। আদালত আবেদনগুলি মঞ্জুর করে লিখিত জবাব দাখিলের জন্য আগামী ২০ জানুয়ারি, ২০২৭ তারিখ ধার্য করেন।

অন্যদিকে, জয়া বর্ধনের দায়ের করা মামলাতেও গত ২৬ নভেম্বর ২০২৬ তারিখে শুনানি অনুষ্ঠিত হয়। ওইদিন উভয় পক্ষের আইনজীবীরা আদালতে উপস্থিত ছিলেন। প্রতিপক্ষ ১ থেকে ৪ নম্বরের আইনজীবী, প্রতিপক্ষ ৪ ও ৫ নম্বরের আইনজীবী এবং ৬ নম্বর প্রতিপক্ষ প্রতীক্ষা দেবের পক্ষে আইনজীবী পৃথক আবেদনের মাধ্যমে সময় প্রার্থনা করেন। আদালত আবেদনগুলি মঞ্জুর করে লিখিত জবাব দাখিলের জন্য আগামী ১২ জানুয়ারি, ২০২৭ তারিখ ধার্য করেন।

জয়া বর্ধনের মামলায় মোট ছয়জন প্রতিপক্ষ রয়েছেন। তাঁরা হলেন মুখ্য নির্বাচন কমিশনার, অসমের জেলা রিটার্নিং অফিসার, ১৪ নম্বর ওয়ার্ডের সহকারী রিটার্নিং অফিসার, Directorate of Municipal Administration (DMA)-এর অধিকর্তা, শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার এবং প্রতীক্ষা দেব। মামলাটি অসম মিউনিসিপ্যাল কর্পোরেশন আইন, ২০২২-এর ৩৭৯, ৩৮০, ৩৮১, ৩৮২, ৩৮৩, ২(৪), ৮(১)(v), ৮(৬), ৮(৬)(m) এবং ৮(৮) ধারার অধীনে দায়ের করা হয়েছে।

আদালতের নথি অনুযায়ী, জয়া বর্ধনের মামলার Filing Number 666/2026 এবং CNR Number ASCC010016482026। উভয় মামলাতেই বর্তমানে পরবর্তী বিচারিক পদক্ষেপ হিসেবে লিখিত জবাব দাখিলের বিষয়টি নির্ধারিত রয়েছে। ফলে সংগীতা চক্রবর্তীর মামলায় ২০ জানুয়ারি এবং জয়া বর্ধনের মামলায় ১২ জানুয়ারি ২০২৭ তারিখে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা।

উল্লেখ্য, দু’টি নির্বাচনী মামলা পৃথক আবেদনকারীর দায়ের করা এবং পৃথকভাবে বিচারাধীন। মামলাগুলিতে উত্থাপিত অভিযোগ, সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতার বৈধতা এবং নির্বাচনী যোগ্যতা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই নির্ধারিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *