কাকচিংয়ে মাদক সহ চারজন গ্রেফতার

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ নভেম্বর : মণিপুরের কাকচিংয়ে মাদক পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে সিডিও (CDO) কাকচিংয়ের একটি দল। ধৃতদের কাছ থেকে ৬৩৭ গ্রাম সন্দেহভাজন ব্রাউন সুগার, নগদ ৫ লক্ষ ১৯ হাজার ৫০০ টাকা, চারটি মোবাইল ফোন এবং দুটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।

জানা গেছে, গত ২৭ নভেম্বর জাতীয় সড়ক ১০২-এর কাকচিং লামখাই এলাকায় যানবাহনে তল্লাশি ও পরীক্ষার সময় এই অভিযান চালানো হয়। অভিযানে মাদক পাচারের অভিযোগে চারজনকে আটক করা হয়।

ধৃতরা হলেন, থৌবাল জেলার লিলং উশৈপকপি থারাওরক এলাকার মহম্মদ মহাজউদ্দিন (৪৩), লিলং তুরেল আহানবি এলাকার মহম্মদ নাসিরউদ্দিন (৪৬) এবং লিলং উশৈপকপি এলাকার মহম্মদ জিয়াউল হক (৩২) ও মহম্মদ সাজিদ আহমেদ (৩২)।

অভিযান চলাকালীন তাঁদের কাছ থেকে ৬৩৭ গ্রাম সন্দেহভাজন ব্রাউন সুগার উদ্ধার করা হয়। পাশাপাশি নগদ ৫ লক্ষ ১৯ হাজার ৫০০ টাকা, চারটি মোবাইল ফোন এবং একটি হুন্ডাই স্যান্ট্রো ও একটি হুন্ডাই ক্রেটা গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।

ঘটনায় মাদক পাচারের অভিযোগে ধৃত চারজনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *