আইনজীবী সামসুজ্জামান মজুমদারের মাতৃ বিয়োগ

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ নভেম্বর : সোনাবাড়িঘাট প্রথম খণ্ডের বাসিন্দা ধর্মপ্রাণ মহিলা মিনু বেগম মজুমদার প্রয়াত হলেন। শুক্রবার সকাল ৮টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৬৮ বছর। প্রয়াত মিনু বেগম মজুমদার হলেন আইনজীবী তথা কংগ্রেস নেতা সামসুজ্জামান মজুমদারের মা এবং সমবায়ের প্রাক্তন ডেপুটি রেজিস্ট্রার প্রয়াত ইসকন্দর আলি মজুমদারের সহধর্মিণী।

মৃত্যুকালে তিনি রেখে গেছেন তিন ছেলে, দুই মেয়ে, দুই পুত্রবধূ, নাতি-নাতনি সহ আত্মীয়স্বজন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে আসে। মজুমদারের মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানান সোনাই বিধায়ক আমিনুল হক লস্কর, জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি রাকা মজুমদার, এপি সদস্য আমির হোসেন লস্কর সহ সোনাই ও বাঁশকান্দি ব্লক কংগ্রেসের কর্মকর্তারা। আজ আসরের নামাজের পর জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *