শিলচর উন্নয়ন কর্তৃপক্ষের নয়া চেয়ারম্যান প্রসেনজিৎ ভট্টাচার্য

Spread the news

বরাক তরঙ্গ, ২৬ নভেম্বর : শিলচর উন্নয়ন কর্তৃপক্ষের (শিলচর ডেভেলপমেন্ট অথরিটি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন প্রসেনজিৎ ভট্টাচার্য। অসম টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং আইন, ১৯৫৯-এর সংশোধিত ৮বি ধারার উপধারা (১)-এর দফা (ক) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে অসমের রাজ্যপাল তাঁর এই নিয়োগে অনুমোদন দিয়েছেন।

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, শিলচর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে বিদ্যমান শূন্যস্থানে এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। পরবর্তী নির্দেশ জারি না হওয়া পর্যন্ত তিনি এই দায়িত্বে বহাল থাকবেন। তাঁর কার্যকালের মেয়াদ প্রচলিত সরকারি বিধি ও নিয়ম অনুযায়ী নির্ধারিত হবে।

উল্লেখ্য, এই নিয়োগে অসমের মুখ্যমন্ত্রীরও অনুমোদন রয়েছে। সরকারি এই সিদ্ধান্তের মাধ্যমে শিলচর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নতুন দায়িত্ব পেলেন প্রসেনজিৎ ভট্টাচার্য।

তিনি বিজেপির অন্যতম নেতা। তিনি মেহেরপুর এলাকার বাসিন্দা। তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করায় বিভিন্ন মহল ও দলীয় কর্মকর্তারা অভিনন্দন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *