১৬ ডিসেম্বর ফিরতে চাইলে বন্দি হয়েই আসতে হবে হাসিনাকে, জানাল তারেক রহমানের সরকার

Spread the news

২৪ নভেম্বর : আওয়ামী লিগ নেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে হলে বন্দি হিসেবেই ফিরতে হবে বলে সাফ জানিয়েছে তারেক রহমানের (Tarique Rahman) সরকার। একটি আন্তজার্তিক সংবাদসংস্থা সুত্রে খবর, মঙ্গলবার শেখ হাসিনার এক মুখপাত্র জানান, প্রাক্তন প্রধানমন্ত্রী আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনা করেছেন। এমনকি সরকারি উড়ান সংস্থা বিমান বাংলাদেশ-এর ফ্লাইটে ফেরার ইচ্ছে প্রকাশ করে সরকারের কাছে আর্জি জানিয়েছেন তিনি।ভিডিও সংবাদ

হাসিনার এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই প্রতিক্রিয়া ব্যক্ত করল বাংলাদেশের সরকার। বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেন, শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা এবং বাস্তবতা এক নয়। তাঁকে ফিরতে হলে হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে। একইসঙ্গে হাসিনাকে ফিরিয়ে আনার জন্য বিমানের বন্দোবস্ত করা নিয়ে দিল্লির সঙ্গে ঢাকার কোনও আলোচনা হয়নি বলে জানিয়েছেন সেদেশের এক মন্ত্রী।

অন্যদিকে, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের মুখ্য সরকারি আইনজীবী হাসিনার বিমানের দাবিকে ‘হাস্যকর’ বলে উল্লেখ করেছেন। ট্রাইব্যুনাল হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছে জানিয়ে তিনি মন্তব্য করেন, একজন পলাতক আসামির পক্ষে বিমান চাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল এবং এই দাবি গ্রহণযোগ্য নয়।

হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের বার্তা সামনে আসার দিনেই ঢাকায় ভারত, চিন, ব্রিটেন, আমেরিকা ও জাপানসহ ৬০টি দেশের কূটনীতিকদের নিয়ে বৈঠক করে সে দেশের বিদেশ মন্ত্রক।

বাংলাদেশের প্রথম সারির এক সংবাদপত্র সুত্রে জানা গিয়েছে, সাম্প্রতিক সময়ে আওয়ামী লিগ সমর্থকদের বিক্ষোভ, অবরোধ ও অশান্তির প্রেক্ষাপটেই এই বৈঠক আহ্বান করা হয়। বৈঠকে বর্তমান পরিস্থিতি ও সামগ্রিক অবস্থান কূটনীতিকদের কাছে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন বিদেশ প্রতিমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *