নেপালে বন্যা-পরবর্তী পুনর্নির্মাণের জন্য ১৫ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা মোদির

Spread the news

২৩ নভেম্বর : হড়পা বানে বিধ্বস্ত হয়েছিল নেপাল। সেই সময়েই ত্রাণ সামগ্রী পাঠানোর পাশাপাশি নেপালের পাশে থাকার বার্তা দিয়েছিল ভারত। এ বার বিপর্যয়ে বিধ্বস্ত নেপালের পুনর্গঠনের জন্য ১৫ হাজার কোটি (নেপালের মুদ্রায় ২৪ হাজার কোটি) টাকার অর্থসাহায্য ঘোষণা ভারতের। সোমবার, ২৩ নভেম্বর নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ-র সঙ্গে বৈঠকের পরেই এই সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বন্যা-পরবর্তী পুনর্নির্মাণ ও দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য এই অর্থ সাহায্য করা হচ্ছে বলে জানিয়েছে ভারত। একই সঙ্গে সোমবার, দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে, আটটি চুক্তিও সই হয়েছে।

চলতি বছর অগস্ট মাসে হড়পা বান নামে নেপাল এবং তিব্বতের সীমান্তে। ভোটেকোশি নদীতে হড়পা বানের জেরে বিপর্যস্ত হয় নেপাল। সব থেকে বেশি ক্ষতি হয় তিব্বত সীমান্তবর্তী নেপালের তিন জেলা রাসুয়া, নুয়াকোট আর ধাদিঙ্গে এলাকা। ওই ঘটনায় মৃত্যু হয় কমবেশি ১৫০০ জনের। এখনও বহু মানুষের খোঁজ পাওয়া যায়নি।

ওই হড়পা বানের পরেই বিধ্বস্ত নেপালের জন্য ত্রাণসামগ্রী,ওষুধ এবং অন্যান্য জিনিসপত্র পাঠিয়েছিল ভারত। সেই সঙ্গেই আগামী দিনেই নেপালের পাশে থাকার বার্তা দিয়েছিল নয়াদিল্লি।

চলতি বছরেই,জেন-জ়ি আন্দোলনের জেরে নেপালের প্রধানমন্ত্রীর পদে বসেছেন বলেন্দ্র শাহ (Balendra Shah)। তার পরে এটাই ছিল তাঁর প্রথম সফর। রবিবার ভারতে আসার পরে সোমবার,ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি। ওই বৈঠকের পরেই নেপালের পুনর্নির্মাণ ও দীর্ঘমেয়াদী উন্নয়নের ক্ষেত্রে নতুন গতি সঞ্চারের লক্ষ্যে নেপালি মুদ্রায় ২৪ হাজার কোটি টাকার উন্নয়ন সহযোগিতা প্যাকেজ ঘোষণা করেন ভারতের প্রধানমন্ত্রী।

চলতি বছর অগস্ট মাসে হড়পা বান নামে নেপাল এবং তিব্বতের সীমান্তে। ভোটেকোশি নদীতে হড়পা বানের জেরে বিপর্যস্ত হয় নেপাল। সব থেকে বেশি ক্ষতি হয় তিব্বত সীমান্তবর্তী নেপালের তিন জেলা রাসুয়া, নুয়াকোট আর ধাদিঙ্গে এলাকা। ওই ঘটনায় মৃত্যু হয় কমবেশি ১৫০০ জনের। এখনও বহু মানুষের খোঁজ পাওয়া যায়নি।

ওই হড়পা বানের পরেই বিধ্বস্ত নেপালের জন্য ত্রাণসামগ্রী,ওষুধ এবং অন্যান্য জিনিসপত্র পাঠিয়েছিল ভারত। সেই সঙ্গেই আগামী দিনেই নেপালের পাশে থাকার বার্তা দিয়েছিল নয়াদিল্লি।

চলতি বছরেই,জেন-জ়ি আন্দোলনের জেরে নেপালের প্রধানমন্ত্রীর পদে বসেছেন বলেন্দ্র শাহ। তার পরে এটাই ছিল তাঁর প্রথম সফর। রবিবার ভারতে আসার পরে সোমবার,ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি। ওই বৈঠকের পরেই নেপালের পুনর্নির্মাণ ও দীর্ঘমেয়াদী উন্নয়নের (Nepal Development Assistance) ক্ষেত্রে নতুন গতি সঞ্চারের লক্ষ্যে নেপালি মুদ্রায় ২৪ হাজার কোটি টাকার উন্নয়ন সহযোগিতা প্যাকেজ ঘোষণা করেন ভারতের প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *