বরাক তরঙ্গ, ২২ নভেম্বর : একল অভিযান, হাইলাকান্দি অঞ্চল সমিতির এক গুরুত্বপূর্ণ বৈঠক রবিবার বিকাল ৪টায় হাইলাকান্দি অঞ্চল কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বৈঠকের সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। প্রদীপ প্রজ্বলন করে বৈঠকের উদ্বোধন করেন দক্ষিণ পূর্বোত্তর সম্ভাগের সভাপতি কানহাইয়া লাল সিঙ্গোদিয়া।
বৈঠকে উপস্থিত ছিলেন সম্ভাগের সম্পাদক রাজেন কুয়োরজি, সৌমেন দাশ, অঞ্চল সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী, সহসভাপতি রথীন্দ্র দেব, শিক্ষাসমিতির প্রভারী ধরনীকান্ত গোস্বামী, মহিলা সমিতির পক্ষ থেকে জানকী নুনিয়া, সম্পা দেব, লক্ষ্মী নাইডু ও বাসন্তী রবিদাস। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক সুকোমল দত্ত, শিক্ষক স্বপন কুমার রায়, আচার-পদ্ধতি পাঠের সুরেন রবিদাস, বরিষ্ঠ কার্যকর্তা সনত কুমার কালোয়ার, সম্ভাগ অভিযান প্রমুখ বাবুল নুনিয়া প্রমুখ।
বৈঠকে উপস্থিত সদস্যদের সঙ্গে পরিচয় পর্ব পরিচালনা করেন অভিযান প্রমুখ প্রণয় কুমার নায়েক।

বৈঠকে একল অভিযানের কার্যক্রমকে আরও গুণগত মানসম্পন্ন ও গতিশীল করে তোলার ক্ষেত্রে অঞ্চল সমিতির গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন সভাপতি কানহাইয়া লাল সিঙ্গোদিয়া। তিনি সংগঠনের কাজকে আরও সুসংগঠিত ও কার্যকর করে তোলার জন্য সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
এদিনের বৈঠকে একল অভিযানের পঞ্চমুখী শিক্ষা কার্যক্রম এবং স্বাভিমান পর্বের বিভিন্ন কর্মসূচি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। সংগঠনের আগামী দিনের কর্মপরিকল্পনা ও কার্যক্রমের গুণগত মান উন্নয়নের বিভিন্ন দিক আলোচনায় উঠে আসে।

সবশেষে সভাপতির ধন্যবাদজ্ঞাপক বক্তব্যের পর কল্যাণ মন্ত্র পাঠের মাধ্যমে বৈঠকের সমাপ্তি ঘটে।



