হকার উচ্ছেদের পর কর্মহীন পরিবারগুলির পুনর্বাসনের দাবি, মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি নিউ শিলচরের সচেতন নাগরিকদের

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২২ নভেম্বর : হকার উচ্ছেদের পর জীবিকা হারানো পরিবারগুলির পুনর্বাসন, আর্থিক সংকট নিরসন এবং বেকার যুবকদের কর্মসংস্থানের দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন নিউ শিলচরের একাংশ সচেতন নাগরিক। এ ব্যাপারে জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশে একটি স্মারকলিপি প্রদান করেন তাঁরা। স্মারকলিপির প্রতিলিপি শিলচরের বিধায়ক ডাঃ রাজদীপ রায় ও শিলচর কর্পোরেশনের মেয়র অমরেন্দ্র পালের কাছেও পাঠানো হয়েছে।

পাশাপাশি নগরোন্নয়ন মন্ত্রী কৌশিক রায়ের কাছেও এর প্রতিলিপি পাঠানোর কথা জানিয়েছেন আবেদনকারীরা। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, হকার উচ্ছেদের জেরে বহু পরিবার জীবিকার সংকটে পড়েছে। শুধু হকাররাই নন, তাঁদের পরিবারের সদস্যরাও বর্তমানে আর্থিক অনিশ্চয়তা ও নানা সামাজিক সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই পরিস্থিতিতে উচ্ছেদ হওয়া হকারদের বিকল্প জীবিকার ব্যবস্থা এবং বেকার যুবকদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে দু’টি সুনির্দিষ্ট প্রস্তাব পেশ করেছেন তাঁরা।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন সমাজকর্মী সুব্রত কুমার চন্দ, রণজয় দত্ত চৌধুরী, অনন্ত দাস, গৌতম নাথ, বিক্রম দাস, রাজেশ চক্রবর্তী, হিমাংশু পাল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *