সরকারি হাসপাতালের দেওয়ালের রং ম্লান পানের পিকে! হাসপাতালে অভিযান, বাজেয়াপ্ত বিপুল পরিমাণ পান-সুপারি

Spread the news

১৯ নভেম্বর : সরকারি হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখতে এবার অভিযান চালানো হয়। হাসপাতালের বিভিন্ন স্থানে পানের পিক ফেলে পরিবেশ নোংরা করার অভিযোগের পরিপ্রেক্ষিতে এই অভিযান চালানো হয় বাংলাদেশের মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে।

অভিযান চলাকালে রোগী ও উপস্থিতিদের কাছ থেকে বিপুল পরিমাণ পান, সুপারি ও জর্দা বাজেয়াপ্ত করা হয়েছে। সরকারি হাসপাতালের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে এই ধরনের অভিযান গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *