জিরিবামে মাদক পাচারের বিরুদ্ধে আসাম রাইফেলসের যৌথ অভিযান, হেরোইন সহ আটক দুই

Spread the news

বরাক তরঙ্গ, ১৮ নভেম্বর : মাদক পাচারের বিরুদ্ধে ফের বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। মণিপুরের জিরিবাম জেলায় বড়বেকরা পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে প্রায় ৮২ লক্ষ টাকা মূল্যের হেরোইন উদ্ধার করল আসাম রাইফেলস। এই ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, নির্দিষ্ট গোয়েন্দা সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বুধবার ভোররাতে জিরিবাম জেলার ভৌমিকপাড়া এলাকায় যৌথ অভিযান শুরু করে আসাম রাইফেলস ও বড়বেকরা পুলিশ। অভিযানে ছয়টি সাবানের কৌটায় রাখা মোট ১৩৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৮২ লক্ষ টাকা বলে জানা গেছে।

এছাড়াও অভিযান চলাকালে দু’জনকে আটক করার পাশাপাশি তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটক দু’জনই জিরিবামের ভৌমিকপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পরবর্তী তদন্ত ও আইনানুগ পদক্ষেপের জন্য আটক ব্যক্তিদের উদ্ধার হওয়া সামগ্রীসহ বরোবেকরা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। মাদক পাচারের সঙ্গে জড়িত চক্রের সন্ধানে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *