বরাক তরঙ্গ, ১৬ নভেম্বর : কাবুগঞ্জ ফুটবল অ্যাকাডেমি আয়োজিত ৯-এ সাইড নকআউট ফুটবল টুর্নামেন্টে আজ মুখোমুখি হয় ভুবনহিল এফসি ও কালাখাল এফসি। কালাখাল প্রথম গোল করলেও জয় হাসিল করতে পারেনি। কালাখালের কাছে ৩-২ গোলে পরাজিত হয়ে টুর্নামেন্টে থেকে বিদায় নিতে হয় তাদের। কালাখালের হয়ে প্রথম গোল করেন খেলার ৬ মিনিটে বিমা, দ্বিতীয় গোল করেন খেলার ৪৮ মিনিটে শাখাই খান।

ভুবনহিল এর হয়ে প্রথম গোল ১১ মিনিটে করেন এপিস মানার, দ্বিতীয় গোল করেন খেলার ১৬ মিনিটে ইসাইয়াক মানার এবং ৩য় গোল করেন খেলার ৪৬ মিনিটে কিনজাই পোলেট। ম্যাচ সেরা হন ভুবনহিলের “ইসাইয়াক মানার” তার হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি মনা লস্কর ও নিজু লস্কর।

খেলা পরিচালনা করেন শামিম আহমদ বড়ভূইয়া, জাফর বড়ভূইয়া, সাহিদ চৌধরী ও নিজাম উদ্দিন। আগামীকাল মুখোমুখি হবে ভিডি এনজিও পুনিরমুখ ও ভিক্টোরি ক্লাব মতিনগর কৃষ্ণপুর।



