বরাক তরঙ্গ, ১৫ নভেম্বর : “ন্যাশনাল প্রেস ডে” উদযাপন উপলক্ষে সোমবার, ১৬ নভেম্বর বেলা আড়াইটায় শিলচর প্রেস ক্লাবের উদ্যোগে পেনশনার্স ভবনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।অন্যান্য কর্মসূচির সঙ্গে থাকছে ‘প্রেস কাউন্সিল অব ইন্ডিয়া’নির্ধারিত আলোচনাসভা।আলোচনার বিষয় হলো ,” জনমোহিনী সাংবাদিকতার ঢক্কা -নিনাদে কি হারিয়ে যাচ্ছে দায়িত্বপূর্ণ সাংবাদিকতা ? ” অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শংকর দে।
উল্লেখ্য, ভারতে প্রতি বছর ১৬ নভেম্বর জাতীয় প্রেস দিবস পালিত হয়। দেশে মুক্ত, স্বাধীন ও দায়িত্বশীল সংবাদমাধ্যমের গুরুত্ব বোঝাতে এবং তা বজায় রাখতে এই দিনটি উদযাপন করা হয়। ১৯৬৬ সালের ৪ জুলাই ভারতের প্রথম ‘প্রেস কমিশন’-এর সুপারিশ অনুযায়ী ‘প্রেস কাউন্সিল অব ইন্ডিয়া’ গঠিত হয়। ১৯৬৬ সালের ১৬ নভেম্বর ‘প্রেস কাউন্সিল অব ইন্ডিয়া’-র কাজ শুরু হয় আনুষ্ঠানিকভাবে। সংবাদমাধ্যমের নৈতিকতা ও স্বাধীনতা বজায় রাখার অঙ্গীকার নিয়ে ১৯৭৭ সাল থেকে প্রতি বছর পালিত হচ্ছে এই দিনটি।



