টুনিসেট খুলতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, ছাদ থেকে পড়ে প্রাণ গেল ইলেকট্রিশিয়ানের

Spread the news

বরাক তরঙ্গ, ১৩ নভেম্বর : টুনিসেট খোলার কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম রাজকুমার দেবনাথ (৩২)। তিনি মালুগ্রামের নাথ কলোনির বাসিন্দা ছিলেন এবং পেশায় একজন ইলেকট্রিশিয়ান।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ঘমিয়ালা ভিআইপি লেনের বিপরীত দিকে অবস্থিত একটি বাড়িতে টুনিসেট খোলার কাজে নিযুক্ত ছিলেন রাজকুমার। কাজ চলাকালীন কোনওভাবে তিনি বাড়িটির ছাদ থেকে নিচে পড়ে যান বলে বাড়ির সদস্যদের বয়ানে জানা গেছে। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে।

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তরতাজা এক যুবকের এমন আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার ও পরিচিতজনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *