মণিপুরের সেনাপতির কুকি তাফৌ এলাকায় গুলিচালনা, নিহত এক মহিলা! আহত দুই, এলাকায় তীব্র উত্তেজনা

Spread the news

বরাক তরঙ্গ, ১২ নভেম্বর : মণিপুরের সেনাপতি জেলার কুকি তাফৌ এলাকায় গুলিচালনার ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনায় এক মহিলার মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন আরও দুইজন। তাঁদের উদ্ধার করে কাঙপোকপির মিশন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনার পর এলাকায় নিরাপত্তা বাহিনীর তরফে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে বলে খবর। স্থানীয় সূত্রের দাবি, নিরাপত্তা বাহিনীর যাতায়াতের পথ অবরোধ করার চেষ্টা করেন কয়েকজন মহিলা। এ সময় পরিস্থিতির আরও অবনতি ঘটে। অভিযোগ, অভিযান চলাকালে মহিলাদের মারধর করা হয়েছে। ঘটনাস্থল থেকে পাওয়া কিছু দৃশ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যদের এলাকায় টহল দিতে দেখা গিয়েছে। পাশাপাশি মহিলাদের সাহায্যের জন্য চিৎকার করতেও শোনা যাচ্ছে বলে দাবি করা হয়েছে।

অন্যদিকে, প্রাথমিক স্থানীয় সূত্রের দাবি, কুকি তাফৌ এলাকায় কৃষিকাজে ব্যস্ত নাগা সম্প্রদায়ের কৃষকদের লক্ষ্য করে সশস্ত্র কুকি জঙ্গিরা গুলি চালায়। এর পাল্টা প্রতিক্রিয়ায় কৃষকদের তরফে গুলি চালানোর ঘটনা ঘটে বলে অভিযোগ। সংঘর্ষে কুকি সম্প্রদায়ের এক ব্যক্তি গুরুতর আহত হন এবং পরে তাঁর মৃত্যু হয় বলে অন্য একটি সূত্রে দাবি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *