বাংলা ভাষা ও সংস্কৃতির প্রসারে উদ্যোগী সৃষ্টি ক্লাব, ১৮ বছরে শ্যামা কালীপূজা

Spread the news

বরাক তরঙ্গ, ৯ নভেম্বর : নিউ শিলচরের প্রথম লিঙ্ক রোডের সৃষ্টি ক্লাবের উদ্যোগে গত ১৮ বছর ধরে ধারাবাহিকভাবে আয়োজিত হয়ে আসছে শ্যামা কালীপূজা। পূজার পাশাপাশি বাংলা ভাষা ও সংস্কৃতির প্রসারে প্রতি বছর সাংস্কৃতিক অনুষ্ঠান, অঙ্কন প্রতিযোগিতা, নাচ ও গানের বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিশেষ করে শিশুদের মধ্যে সাংস্কৃতিক চেতনা ও প্রতিভার বিকাশ ঘটানোই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

সোমবার দুপুরে ক্লাবের কর্মকর্তা তথা কবি-লেখক শতদল আচার্য জানান, পূজাকে কেন্দ্র করে তিন থেকে চার দিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহাপ্রসাদ বিতরণের আয়োজন করা হয়। তিনি বলেন, বাংলা ভাষার মর্যাদা রক্ষা এবং নতুন প্রজন্মের মধ্যে মাতৃভাষার প্রতি ভালোবাসা ও বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যবোধ জাগিয়ে তুলতে সাংস্কৃতিক আন্দোলনই তাঁদের প্রধান হাতিয়ার। লাঠি হাতে নয়, সাংস্কৃতিক চেতনার মাধ্যমেই এই লড়াই চালিয়ে যেতে চায় সৃষ্টি ক্লাব।

এদিন উপস্থিত ছিলেন সুজিত দেব, সঞ্জয় দাস চৌধুরী, পার্থ মালাকার, সম্রাট মজুমদার, সুদীপ ঘোষ, সুবীর হালদার, রাজীব দাশগুপ্ত, সৌমেন ভট্টাচার্য, হিমাঙ্ক ভট্টাচার্য, দীপেন্দু বোস, জয়দীপ দাস ও উত্তম ঘোষসহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *