সোনাই শহরের সেরা দুর্গাপুজা ও কালীপূজা কমিটি গুলোকে পুরস্কৃত করবে সোনাই ঈদ মিলন উৎসব উদযাপন কমিটি

Spread the news

বরাক তরঙ্গ, ৯ নভেম্বর : প্রতিবারের মতো এবারও সোনাই শহরের  দুর্গাপুজা ও কালীপূজা সেরা কমিটি গুলোকে বিশেষ আকর্ষণীয় ট্রফি দিয়ে পুরস্কৃত করার উদ্যোগ নিয়েছে সোনাই ঈদ মিলন উৎসব উদযাপন কমিটির। আগামী রবিবার ১৫ নভেম্বর বেলা ১১টায় সোনাই বাজার মাল্টিপারপাস ভবনে এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও বরাক রত্ন সম্মান প্রদান অনুষ্ঠান আয়োজন করা হবে। আয়োজক কমিটির পক্ষে  সোনাই ঈদ মিলন উৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক এনামুল ইসলাম লস্কর এখবর জানিয়েছেন।

সোনাই শহরের সেরা দূর্গাপুজা ও কালীপূজা কমিটিকে প্রতিমা, মণ্ডপ, আলোকসজ্জা, ডেকারেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রসাদ বিতরণ, শৃঙ্খলা সব দিক দিয়ে বিবেচনা করেই পুজা কমিটি সিলেকশন কর্মসূচী চলছে বলে জানান সভাপতি আশরাফ হোসেন লস্কর। এদিনের সম্প্রীতির উৎসবে সবাইকে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সুন্দর সফল করে তুলার জন্য বিশেষ ভাবে সকল শ্রেণী সহ সব ধর্মের মানুষের উপস্থিতি কামনা করেছে আয়োজক কমিটি সোনাই ঈদ মিলন উৎসব উদযাপন কমিটি।

এদিন সোনাই পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলমকে বিশিষ্ট সমাজসেবী হিসেবে ‘বরাক রত্ন’ সম্মান দিয়ে সংবর্ধনা জানানো হবে বলে জানান অনুষ্ঠানের মুখ্য আয়োজক তথা সোনাই ঈদ মিলন উৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক এনামুল ইসলাম লস্কর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *