আজ কালীপূজা, আলোর উৎসবে মাতোয়ারা জনজীবন, বরাক তরঙ্গের শুভেচ্ছা

Spread the news

বরাক তরঙ্গ, ৮ নভেম্বর : আজ রবিবার, দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে শ্যামাপুজো বা কালীপুজো। অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির প্রতিষ্ঠার লক্ষ্যে শক্তিরূপী দেবী কালীর আরাধনায় মেতেছেন ভক্তরা। সুখ, সমৃদ্ধি, কল্যাণ ও শান্তি কামনায় বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে চলছে বিশেষ পূজার্চনা।

কালীপুজোকে কেন্দ্র করে আলোর মালায় সেজে উঠেছে শহর থেকে গ্রামাঞ্চলের পাড়া-মহল্লা। মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমা, আলোকসজ্জা ও পূজার আয়োজন ঘিরে সর্বত্র উৎসবের আমেজ। একই সঙ্গে দীপাবলির আলোয় আলোকিত হয়ে উঠছে চারদিক।

পঞ্জিকা অনুযায়ী, ৮ নভেম্বর সকাল ১১টা ২৭ মিনিটে অমাবস্যা তিথি শুরু হয়েছে। এই তিথি শেষ হবে ৯ নভেম্বর দুপুর ১২টা ৩১ মিনিটে। অন্যদিকে, নিশীথকালে কালীপুজোর নির্ধারিত সময় ৮ নভেম্বর রাত ১০টা ৫৫ মিনিট থেকে ১১টা ৪৬ মিনিট পর্যন্ত।

কালীপুজো ও দীপাবলি উপলক্ষে বরাক তরঙ্গের সকল পাঠক, শুভানুধ্যায়ী এবং বিজ্ঞাপনদাতাদের জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রদীপের আলোয় মুছে যাক জীবনের সমস্ত অন্ধকার, নতুন আশা ও সম্ভাবনায় আলোকিত হয়ে উঠুক প্রতিটি সকাল। সকলের জীবন ভরে উঠুক সুখ, শান্তি ও সমৃদ্ধিতে।
শুভ কালীপুজো ও দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *