
বরাক তরঙ্গ, ৭ নভেম্বর : ডিব্রুগড় জেলার টেঙাখাতে অয়েল ইন্ডিয়া লিমিটেডের অধীনস্থ আইটিএফ (ITF)-এ ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে তিন হল। চিকিৎসাধীন অবস্থায় তাপস গগৈ নামের এক শ্রমিকের মৃত্যুর পর আরও একজনের মৃত্যু ঘটেছে।

চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের শয্যাতেই শেষনিঃশ্বাস ত্যাগ করলেন শ্রমিক রূপম গোহাঁই।

উল্লেখ্য, টেঙাখাতে অয়েল ইন্ডিয়া লিমিটেডের আইটিএফ-এ সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে প্রথম দিন অর্থাৎ শুক্রবার রাজু দত্ত নামের এক কর্মীর মৃত্যু হয়েছিল। এবার তাপস গগৈ ও রূপম গোঁহাইর মৃত্যুর খবর সামনে আসায় ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়ল। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



