আব্দুল হক, সোনাই।
বরাক তরঙ্গ, ১ নভেম্বর : বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন সোনাই শহর আঞ্চলিক সমিতির ব্যবস্থাপনায় সমিতির ৫০ বছর পূর্তি উপলক্ষে সমষ্টি ভিত্তিক সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হল রবিবার।১০৩৭ নম্বর দিদারখুশ প্রাথমিক বিদ্যালয়ের প্রতিযোগি শিল্পীদের পরিবেশনায় উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়।শুরু হয় রবীন্দ্র, নজরুল, সঙ্গীত সহ নৃত্য প্রতিযোগিতা। শিলচর কেন্দ্রীয় কমিটির পক্ষে পর্যবেক্ষক কার্তিক রায় ও বিচারক সিয়া দে, কুমকুম রায়ের উপস্থিতি ও সোনাই শহর সমিতির সভাপতি বদর উদ্দিন মজুমদার, সম্পাদক বাহারুল ইসলাম লস্কর, সহ-সভাপতি আক্তার হোসেন লস্কর, সঈফ উদ্দিন আহমদ, রাগিব হোসেন চৌধুরী, মওলানা বাবুর উদ্দিন লস্কর, জলিল আহমদ সোনাই ক্লাবের সভাপতি আশরাফ হোসেন লস্করের সহযোগিতায় অনুষ্ঠানটি ছিল চমকপ্রদ। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন সোনাই সমিতির সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতা পরিচালনা করেন সাংস্কৃতিক সম্পাদক এনামুল ইসলাম লস্কর।
এদিন গ্রাম শহরের বিভিন্ন প্রান্ত থেকে ৫৮ জন প্রতিযোগি অংশগ্রহণ করে জেলা ভিত্তিক মেগা ফাইনাল রাউন্ডের জন্য ২৭ জন সিলেকশন হয়। এতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান লাভ করা সবাইকে কেন্দ্রীয় ও সোনাই সমিতির পক্ষ থেকে শংসাপত্র ও ট্রফি দিয়ে উৎসাহ প্রদান করা হয়। এমনকি অনুষ্ঠানে অংশ নেওয়া শিল্পী যারা কোন স্থান লাভ করেনি এদেরও শংসাপত্র ও ট্রফি দিয়ে খুশি করে সম্মান জানায় সোনাই শহর আঞ্চলিক সমিতি। অনুষ্ঠানে সফলতা লাভ করা শিল্পী তথা প্রতিযোগিদের বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন কাছাড় জেলা ও সোনাই সমিতির পক্ষ থেকে ফাইনাল রাউন্ডের জন্য বিশেষ ছাড়পত্র ও ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়।



