দেড় বছর পর অসম-মিজোরাম সীমান্তে উদ্ধার চুরি যাওয়া বাইক, মালিকের হাতে তুলে দিল পুলিশ

Spread the news

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ১ নভেম্বর : দীর্ঘ প্রায় দেড় বছর পর চুরি যাওয়া বাইক উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল পুলিশ। অসম-মিজোরাম সীমান্তের লায়লাপুর পুলিশ ফাঁড়ির আওতাধীন কুলিছড়া সীমান্ত চৌকির সামনে থেকে বাইকটি উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেটি ফেলে পালিয়ে যায় সন্দেহভাজন চোর।

জানা গেছে, মোটরসাইকেলটি দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিল। পরে মালিকবিহীন অবস্থায় সেটি উদ্ধার করে লায়লাপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে পুলিশ। লায়লাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ দিবাকর গগৈ জানান, তদন্তে জানা যায়, ২০২৫ সালের ৫ জুন শিলচরের শিলংপট্টিতে অ্যাক্সিস ব্যাঙ্কের বিপরীত দিক থেকে মোটরসাইকেলটি চুরি হয়েছিল। এ ঘটনায় শিলচর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল।

দীর্ঘদিন ধরে মোটরসাইকেলটির কোনও সন্ধান না মিললেও অবশেষে অসম-মিজোরাম সীমান্তের কুলীছড়া এলাকায় সেটির হদিশ পাওয়া যায়। মোটরসাইকেল উদ্ধারের খবর পেয়ে বাঁশকান্দি পুলিশ ফাঁড়ির অধীন শিবপুরের বাসিন্দা তথা গাড়ির মালিক ফারুক হোসেন বড়ভূইয়া লায়লাপুর পুলিশ ফাঁড়িতে উপস্থিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *