কাবুগঞ্জে জয়ী শিলচরের আরআর স্পোর্টিং

Spread the news

বরাক তরঙ্গ, ১ নভেম্বর : কাবুগঞ্জ ফুটবল অ্যাকাডেমির উদ্যোগে আয়োজিত ৯-এ সাইড নকআউট ফুটবল টুর্নামেন্টে জয় ছিনিয়ে নিল শিলচরের আরআর স্পোর্টিং। রবিবার অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ম্যাচে ধলাই এফসিকে ২-১ গোলে পরাজিত করে তারা। ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে। খেলার ২০ মিনিটে আরআর স্পোর্টিংয়ের হয়ে প্রথম গোলটি করেন রোহন। এরপর ৩৮ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান মারুফ। পিছিয়ে পড়ে ধলাই এফসি ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায়। খেলার ৪৬ মিনিটে ধলাই এফসির হয়ে একমাত্র গোলটি করেন নিকেতন। তবে শেষ পর্যন্ত আর কোনও গোল না হওয়ায় ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে আরআর স্পোর্টিং, শিলচর।

ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে সেরা খেলোয়াড় নির্বাচিত হন আরআর স্পোর্টিংয়ের মারুফ। তাঁর হাতে ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন বিশিষ্ট ফুটবলার তথা বোয়ালি সর্বোদয় হাইস্কুলের অধ্যক্ষ জসিম উদ্দিন আহমদ এবং অ্যাকাডেমির সদস্য জাহারুল লস্কর।

ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন জাফর বড়ভূইয়া, শামিম আহমদ বড়ভূইয়া, ইজাজ লস্কর ও নিজাম উদ্দিন। সোমবার মুখোমুখি হবে হাতিখালের রিদুয়ান এফসি ও কালাখাল এফসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *