লক্ষীপুরে হেরোইনসহ আটক দুই, বাজেয়াপ্ত বাইক

Spread the news

বরাক তরঙ্গ, ৩১ অক্টোবর : লক্ষীপুর থানার অন্তর্গত বিন্নাকান্দিতে অভিযান চালিয়ে সন্দেহজনক হেরোইনসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। অভিযানে একটি দুই চাকার যান থেকে মোট ১৫১ গ্রাম সন্দেহজনক হেরোইন উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বিন্নাকান্দি এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় একটি দুই চাকার গাড়িতে তল্লাশি চালিয়ে ৯টি সাবানের কেসে রাখা ১৫১ গ্রাম সন্দেহজনক হেরোইন উদ্ধার করেন পুলিশকর্মীরা। ঘটনায় মাদকদ্রব্যের পাশাপাশি ব্যবহৃত দুই চাকার যানটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

এই ঘটনায় দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তবে আটক ব্যক্তিদের পরিচয় এখনও জানা যায়নি। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের উৎস এবং এর সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। মাদক পাচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *