শিলচর বাইপাস ও কাজিডহর এলাকা থেকে বৃহৎ পরিমানে হেরোইন সহ চার আটক

Spread the news

বরাক তরঙ্গ, ২২ ডিসেম্বর : কাছাড় পুলিশ মাদকের বিরুদ্ধে পৃথক পৃথক অভিযান চালিয়ে শিলচর বাইপাস ও কাজিডহর এলাকা থেকে ৩৬৬ গ্রাম হেরোইন উদ্ধার সহ চার পাচারকারীকে আটক করে।
বাজেয়াপ্ত হেরোইনের বাজার মূল্য অনুমানিক ২ কোটি ৭৫ লক্ষ টাকা হবে বলে জানান সিনিয়র পুলিশ সুপার পার্থ প্রতিম দাস।

আটক করা চারজন ব্যক্তিকে পুলিশ জোর কদমে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাদের আটক করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এবং কাছাড় জেলায় ড্রাগসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতিম দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *