বরাক তরঙ্গ, ২৪ অক্টোবর : মরিগাঁও জেলার লাহরিঘাটে ৬টি চোরা মহিষসহ ৭ জনকে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে, শনিবার সন্ধ্যা প্রায় ৭ নাগাদ লাহরিঘাট পুলিশে থানার সামনে নাকা তল্লাশি চালায়। এসময় টেঙাগুড়ি থেকে ধিং অভিমুখে যাওয়া এএস৩১ সি ২৬৬০ এবং এএস ০১ এনসি ২৯২৮ নম্বরের দু’টি বলেরো পিকআপ বাহন থামিয়ে তল্লাশি চালায়। পুলিশের তল্লাশির সময় একটি বাহনে ৫টি এবং অন্যটিতে ১টিসহ মোট ৬টি মহিষ উদ্ধার করার পাশাপাশি ৭ পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ।

ধৃত ৭ চোরা পাচারকারী নগাঁও জেলার ধিঙের এমরাদুল আলি, আমিনুল হক, নাজিরুল ইসলাম, আসীম উদ্দিন, গাজীবুর রহমান, আইয়ুব আলি এবং মাইনুল হক বলে জানা গেছে। এদিকে এই ঘটনা সম্পর্কে লাহরিঘাট থানার মামলা নং ১৯১/২৬, ধারা ৬১(২)/৩০৩(২)/৩১৭(৪) ভারতীয় ন্যায় সংহিতা, প্রাণী নির্যাতন প্রতিরোধ আইন, ১৯৬০-এর ধারা ১১(১)(ক) এবং মোটর যান আইন, ১৯৮৮-এর ধারা ১৯২এ-এর অধীনে মামলা রুজু করে ধৃত ৭ পাচারকারীকে আজ মরিগাঁও আদালতে হাজির করে ।





