বরাক তরঙ্গ, ২৪ অক্টোবর : আসাম বিশ্ববিদ্যালয় আন্দোলনের ইতিহাসকে তুলে ধরে বিশিষ্ট প্রবীণ সাংবাদিক বিকাশ চক্রবর্তীর লেখা ‘আসাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিবৃত্ত’ বইটি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। প্রকাশের পর থেকেই বইটি পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। এবার প্রকাশিত হতে চলেছে বইটির ইংরেজি সংস্করণ।
আগামী ২৬ অক্টোবর সোমবার বিকেল সাড়ে চারটায় শিলচরের পার্ক রোডস্থিত ইলোরা হেরিটেজ হলে বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে বইটির ইংরেজি সংস্করণ “A History of the Establishment of Assam University” আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, আসাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস নিয়ে একটি প্রামাণ্য গ্রন্থ প্রকাশের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে ইতিমধ্যে একটি কমিটির তত্ত্বাবধানে কাজ চলছে। তবে সেই কাজ এখনও সম্পূর্ণ হয়নি। এই পরিস্থিতিতে বিকাশ চক্রবর্তীর লেখা বইটি আসাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন ও তার ইতিহাস সম্পর্কে পাঠকদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবে বলে আশা করা হচ্ছে।



