ক্যান্সারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী দিনমজুরেরবচিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আর্জি

Spread the news

বরাক তরঙ্গ, ২৩ অক্টোবর : দীর্ঘ তিন-চার মাস ধরে গলায় ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে খাওয়া-দাওয়া বন্ধ হয়ে বিছানায় শয্যাশায়ী রয়েছেন উধারবন্দের চৈলতাকান্দির দুর্গানগর দ্বিতীয় খণ্ডের দিনমজুর বাবুল হোসেন বড়ভূইয়া (৪০)। আর্থিক অসচ্ছলতার কারণে উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটি যেতে না পেরে তিনি এই অঞ্চলের মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় দুই থেকে তিন মাস ধরে শিলচর মেডিক্যাল কলেজে চিকিৎসা চলাকালীন চিকিৎসকেরা তাঁকে শিলচরের আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনে পাঠান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা গলার ক্যান্সারের আরও উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটির আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু আর্থিক সংকটের কারণে পরিবারটি গুয়াহাটি যেতে পারছে না।

বাবুল হোসেন বড়ভূইয়ার তিন কন্যা ও এক পুত্র রয়েছে। তাঁর স্ত্রী মিনারা বেগম বড়ভূইয়া জানান, সংসারের একমাত্র উপার্জনকারী স্বামী গত তিন-চার মাস ধরে অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী থাকায় অত্যন্ত কষ্টের মধ্যে সংসার চালাতে হচ্ছে। তিনি সকলের কাছে সাহায্যের কাতর আবেদন জানিয়েছে।
চিকিৎসার জন্য আর্থিক সাহায্য করতে ইচ্ছুকরা নিচের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ পাঠাতে পারেন—
অ্যাকাউন্ট নম্বর: 0848201700016706
আইএফএসসি কোড: PUNB0084820
যোগাযোগ নম্বর:7086352877

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *