টেরেজার বেদিতে বসল শ্যামাপ্রসাদের পূর্ণাবয়ব মূর্তি! মহাষ্টমীতে আবরণ উন্মোচন

Spread the news

১৯ অক্টোবর : শারদোৎসবের মহাষ্টমীর দুপুরে রাজনৈতিক উত্তেজনায় সরগরম দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট। শহরের সুপরিচিত ‘বিজেপি মোড়’-এ মাদার টেরেজার মূর্তি সরিয়ে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Syama Prasad Mookerjee Statue) একটি পূর্ণাবয়ব মূর্তি প্রতিষ্ঠা করল ভারতীয় জনতা পার্টি (BJP)। সোমবার অষ্টমীর দুপুরে নবনির্মিত এই মূর্তির আবরণ উন্মোচন করেন বালুরঘাটের সাংসদ তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

সোমবার দুপুরে আয়োজিত এই মূর্তি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন তপনের বিধায়ক বুধরাই টুডু এবং বালুরঘাটের স্থানীয় বিধায়ক বিদ্যুৎ কুমার রায়-সহ দলের অন্যান্য শীর্ষস্থানীয় নেতা ও কর্মী-সমর্থকরা। মূর্তি উন্মোচনের পর এ দিন এলাকার গরিব ও দুঃস্থ মানুষদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *