টান্টু বাংঙ্গালপুরে নতুন মন্দিরের শিলান্যাস ও শাড়ি বিতরণ, মানবতা ও সৌহার্দ্যের বার্তা জুবাইর আনামের

Spread the news

বরাক তরঙ্গ, ১৮ অক্টোবর : টান্টু বাংঙ্গালপুর: মানবতা, সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিতে টান্টু বাংঙ্গালপুরে আয়োজিত নতুন মন্দিরের শিলান্যাস অনুষ্ঠান এবং দুর্গাপুজো উপলক্ষে শাড়ি বিতরণ কর্মসূচিতে উপস্থিত হলেন আলগাপুর-কাটলিছড়ার বিধায়ক জুবাইর আনাম মজুমদার।
নতুন মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পাশাপাশি দুর্গাপুজো উপলক্ষে শাড়ি বিতরণ কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিধায়ক জুবাইর আনাম মজুমদার সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের গুরুত্ব তুলে ধরেন।

ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে পারস্পরিক শ্রদ্ধা, সহাবস্থান এবং মানুষের মধ্যে সৌহার্দ্য বজায় রাখার বার্তাই এদিনের কর্মসূচিতে বিশেষ গুরুত্ব পায়। বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বানও এই উদ্যোগের মধ্য দিয়ে উঠে আসে।

এলাকায় শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ বজায় রাখার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *