পদপিষ্টে মৃতের সংখ্যা বেড়ে ১৮, ২৫ লক্ষ ও সরকারি চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

Spread the news

১৭ অক্টোবর : পশ্চিমবঙ্গের চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৮ জন হয়েছে। এ ঘটনায় কলকাতা হাইকোর্টে বিচারপতির নেতৃত্বে সিট গঠনের আবেদন জানাচ্ছে রাজ্য সরকার। শনিবার কলকাতা মেডিক্যাল কলেজে থেকে একটি ভিডিও বার্তায় এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা এবং একজনকে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি আহতদের দেওয়া হবে ৫ লক্ষ টাকা করে।

মৃত ও আহতদের পরিবারকে আর্থিক সাহায্যেরও ঘোষণা করে তিনি বলেন, ‘মৃতদের পরিবারপিছু ২৫ লক্ষ টাকা এবং আহতদের ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করবে রাজ্য সরকার।’ একই সঙ্গে মৃতদের পরিবারের একজনকে গ্রুপ ডি চাকরি দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। আহতদের চিকিৎসকার সব খরচও বহন করবে রাজ্য সরকার। শুভেন্দুর কথায়, ‘আহতরা যে হাসপাতালে চান, আমরা সেখানেই তাঁদের চিকিৎসার ব্যবস্থা করব। এর জন্য এক পয়সাও তাঁদের খরচ করতে হবে না। পুরোটাই রাজ্য সরকার করবে।’

পদপিষ্টের ঘটনায় কারও গাফিলতি থাকলে রেয়াত করা হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কাউকে রেয়াত করা হবে না।’ ঘটনায় প্রত্যক্ষদর্শী এবং মৃত ও আহতদের আত্মীয়রা সাক্ষ্য দেবেন বলেও জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *