দুর্গাপুজোর আনন্দ-উৎসবের মাঝেই নগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বিপুল সম্পত্তি

Spread the news

বরাক তরঙ্গ, ১৬ অক্টোবর : দুর্গাপুজোর আনন্দ-উৎসবের মাঝেই অসমের নগাঁওয়ে ঘটল অগ্নিকাণ্ডের ঘটনা। হয়বরগাঁওয়ের ইসলামপট্টি এলাকায় অবস্থিত জ্যোতি ফ্লাওয়ার মিলে শুক্রবার ভোরে ভয়াবহ আগুন লাগে। মবিলের গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনতে একাধিক দমকলের গাড়ি দিয়ে লাগাতার চেষ্টা চালানো হচ্ছে।

অগ্নিকাণ্ডের জেরে কয়েক লক্ষ টাকার সম্পত্তি ও সামগ্রী পুড়ে নষ্ট হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে, হয়বরগাঁও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আশপাশের এলাকার বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *