বরাক তরঙ্গ, ১৪ অক্টোবর: মাজুলির মুদৈবিল গ্রামে অনুষ্ঠিত ব্রহ্মপুত্র ভলিবল লিগের সপ্তম সংস্করণের সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকে দু’দিনব্যাপী তেজপুরের বেছেরিয়ায় ‘মিশন জাপান’-এর জন্য ভলিবল খেলোয়াড় নির্বাচন শুরু হয়। এ কথা জানিয়েছেন ব্রহ্মপুত্র ভলিবল লিগের প্রতিষ্ঠাতা অভিজিৎ ভট্টাচার্য।
নির্বাচনে অংশগ্রহণকারী খেলোয়াড়দের জন্মতারিখ ১ জানুয়ারি ২০১০ থেকে ৩১ ডিসেম্বর ২০১৪-র মধ্যে হতে হবে। অসম ভলিবল মিশন-১০০-এর সম্পাদক জয়ন্ত শর্মা জানিয়েছেন, ১৪ অক্টোবর সকাল ৯টা থেকে ছেলেদের এবং ১৫ অক্টোবর সকাল ৯টা থেকে মেয়েদের নির্বাচন প্রক্রিয়া শুরু হবে।



