বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১২ অক্টোবর : কাছাড় জেলার উধারবন্দে পুলিশের অভিযানে মাদকদ্রব্যের পাশাপাশি বিপুল পরিমাণ ইলেকট্রনিক সামগ্রী উদ্ধার হয়েছে। এই ঘটনায় ৭০ বছর বয়সি এক ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সোমবার গোপন সূত্রে খবর পেয়ে রংপুরের কদমতলা এলাকার এম এম বড়লস্কর গলিতে অভিযান চালায় উধারবন্দ পুলিশ। সেখানে সয়ফুল হক মজুমদারের বাড়ি ও দোকানে তল্লাশি চালানো হয়।
পুলিশি তল্লাশিতে বেশ কয়েকটি মোবাইল ফোন, ছয়টি ইলেকট্রনিক অটো চার্জার-সহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সামগ্রী উদ্ধার করা হয়েছে। পাশাপাশি উদ্ধার হয়েছে মাদকদ্রব্যও। এরপর উদ্ধার হওয়া সামগ্রী বাজেয়াপ্ত করে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে আটক করে উধারবন্দ থানায় নিয়ে যায় পুলিশ।




