কাজিরঙায় গণ্ডারের আক্রমণে আহত বনকর্মী

Spread the news

বরাক তরঙ্গ, ৩ অক্টোবর : পর্যটকদের জন্য কাজিরঙা জাতীয় উদ্যান খুলে দেওয়ার দিনেই ঘটল অঘটন। কাজিরঙা জাতীয় উদ্যানের বুঢ়াপাহাড় বনাঞ্চলের বৈছামারি বন শিবির এলাকায় গণ্ডারের আক্রমণে আহত হয়েছেন কর্তব্যরত এক বনকর্মী। আহত বনকর্মীর নাম প্রদীপ বরা।

গণ্ডারের আক্রমণ গুরুতর আহত বনকর্মীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য গৌহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (GMCH) পাঠানো হয়েছে। শনিবার পর্যটকদের জন্য কাজিরঙা জাতীয় উদ্যানের দরজা খোলার দিনেই বন শিবির এলাকায় এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *