রেলওয়ে ইউজার্স কনসালটেটিভ কমিটির সদস্য মনোনীত শান্তনু নায়েক

Spread the news

বরাক তরঙ্গ, ৩ অক্টোবর : কাছাড়ের বিশিষ্ট প্রবীণ আইনজীবী, আরএসএসের বরিষ্ঠ কর্মী এবং ভারতীয় জনতা পার্টির প্রবীণ নেতা অ্যাডভোকেট শান্তনু নায়েক উত্তর-পূর্ব সীমান্ত রেলের লামডিং ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ইউজার্স’ কনসালটেটিভ কমিটি (DRUCC)-এর সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। লামডিং ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজারের জারি করা সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে এই মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, শিলচর লোকসভা কেন্দ্রের সাংসদ পরিমল শুক্লবৈদ্যের সুপারিশের ভিত্তিতেই অ্যাডভোকেট শান্তনু নায়েককে ডিআরইউসিসি-র সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। সাংসদ  পরিমল শুক্লবৈদ্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ দায়িত্ব নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে পালন করে সাধারণ রেলযাত্রীদের স্বার্থ রক্ষায় এবং রেল পরিষেবার উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *