সাতকরাকান্দি জিপিতে বিশেষ গ্রামসভা,  বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা, একাধিক উন্নয়ন প্রস্তাব গ্রহণ

Spread the news

নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ২ অক্টোবর : সোনাইর সাতকরাকান্দি গ্রাম পঞ্চায়েতে শুক্রবার অনুষ্ঠিত হল বিশেষ গ্রাম সভা। জিপি কার্যালয় সংলগ্ন সাতকরাকান্দি এলপি স্কুল প্রাঙ্গণে আয়োজিত সভায় সরকারি বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি স্থানীয় উন্নয়নকে সামনে রেখে একাধিক প্রকল্পের প্রস্তাবও গ্রহণ করা হয়।
সাতকরাকান্দি জিপি সভাপতি সেলিম উদ্দিন লস্করের পৌরহিত্যে অনুষ্ঠিত সভার শুরুতে সভার উদ্দেশ্য ও কর্মসূচি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেন জিপি সচিব পারবিন সুলতানা লস্কর। সভায় People’s Plan Campaign 2026-27, Reform Utsav, VB-G RAM-G-সহ বিভিন্ন সরকারি প্রকল্প ও কর্মসূচির বিষয়ে আলোচনা হয়।

সভায় সোনাই বিধায়কের প্রতিনিধি বাবুল আহমেদ বড়ভূইয়া এpবং বাঁশকান্দি আঞ্চলিক পঞ্চায়েতের সভানেত্রীর প্রতিনিধি সামসুল ইসলাম বড়ভুইয়া বক্তব্য রাখেন। সরকারি প্রকল্পগুলির সুযোগ-সুবিধা যাতে প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া যায়, সে বিষয়ে তাঁরা গুরুত্বারোপ করেন। সাধারণ মানুষ সরকারি পরিষেবা ও প্রকল্পের সুবিধা নিতে গিয়ে যাতে কোনও ধরনের হয়রানির মুখে না পড়েন, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মীদেরও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

সভায় জিপির সহ-সভানেত্রী জাসমিন বেগম লস্কর, গ্রুপ সদস্য, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট বিভাগের কর্মী এবং স্থানীয় নাগরিকরা উপস্থিত ছিলেন। এদিনের বিশেষ গ্রামসভায় স্বাস্থ্য বিভাগের কর্মীরাও অংশ নেন। তাঁরা যক্ষ্মা বা টিবি রোগ সম্পর্কে উপস্থিত সাধারণ মানুষকে সচেতন করেন। রোগটির প্রাথমিক লক্ষণ, প্রতিরোধের উপায় এবং সরকারি স্বাস্থ্য পরিষেবার মাধ্যমে চিকিৎসা ও অন্যান্য সুবিধা পাওয়ার বিষয়ে বিস্তারিতভাবে অবহিত করা হয়। সভার মাধ্যমে সরকারি প্রকল্পের সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির বার্তাও দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *