কুরকুরি চতুর্থ খণ্ডে ১৬ বছরের কিশোরীর অস্বাভাবিক মৃত্যু

Spread the news

শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ২৮ সেপ্টেম্বর : কাছাড় জেলার কুরকুরি চতুর্থ খণ্ড গ্রামে ১৬ বছর বয়সি এক কিশোরীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত কিশোরীর নাম বর্ষা রায়। তিনি ফনি রায়ের মেয়ে বলে জানা গেছে।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বর্ষার মা তাঁর অন্য মেয়েকে নিয়ে স্কুলে গিয়েছিলেন। বাড়ি ফেরার পর বর্ষাকে ডাকাডাকি করেও কোনও সাড়া না পেয়ে ঘরের ভিতরে গিয়ে তাঁকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে কালাইন হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। তবে কী কারণে কিশোরী এমন চরম পদক্ষেপ নিল, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *