সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা, হত স্বামী, আহত স্ত্রী ও শিশু

Spread the news

বরাক তরঙ্গ, ১৮ ডিসেম্বর : সাতসকালেই শিবসাগরের ভটিয়াপাড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক দম্পতির উপর নেমে এল বিপর্যয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় বিপুল হাতিমুরিয়া নামে এক ব্যক্তির। গুরুতরভাবে আহত হন তাঁর স্ত্রী ও তাঁদের শিশু।

জানা গেছে, বেতবাড়ি থেকে একটি হুন্ডাই এক্সটার গাড়িতে করে শিশুসহ দম্পতি আসছিলেন। বৃহস্পতিবার সকালে ভটিয়াপাড়ার কাহিলিপুয়াই এলাকায় একটি ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় গাড়িটি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পর আহত দু’জনকে শিবসাগর অসামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অভিযোগ উঠেছে, ঘটনাস্থলে ১০৮ অ্যাম্বুলেন্স পরিষেবা পৌঁছাতে যথেষ্ট দেরি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *