শূন্যে গুলি ছুড়ে পোস্টম্যানকে লুটের চেষ্টা, গুরুতর আহত

Spread the news

বরাক তরঙ্গ, ২৫ সেপ্টেম্বর : ওদালগুড়ির খৈরাবাড়িতে শূন্যে গুলি ছুড়ে এক পোস্টম্যানকে লুটের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে দুই সশস্ত্র দুষ্কৃতীর বিরুদ্ধে। খৈরাবাড়ির গুরিহাটিতে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। দুষ্কৃতীদের হামলা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচেছেন পোস্টম্যান কেশব ঝা। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পোস্ট অফিসের কাজ সেরে নিজের ঘরে ফেরার পথে ভেরগাঁওয়ের দিক থেকে হেলমেট পরা দুই ব্যক্তি বাইকে এসে কেশব ঝাকে পথ আটকে দেয়।

অভিযোগ, তাঁকে মারধরের পাশাপাশি দুষ্কৃতীরা শূন্যে গুলি ছুড়ে তাঁর বাইক ও ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। হামলায় গুরুতর আহত হন কেশব ঝা। মাথায় আঘাত পাওয়ায় তাঁকে খৈরাবাড়ি কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করা হয়। মাথায় মোট ১১টি সেলাই পড়েছে বলে জানা গেছে।

ঘটনার পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছালে দুই দুষ্কৃতী সেখান থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *