হিন্দু পরিচয়ে নাবালিকাকে যৌন নির্যাতন ও ব্ল্যাকমেল, ২০ বছরের কারাদণ্ড

Spread the news

বরাক তরঙ্গ, ২৩ সেপ্টেম্বর : নিজেকে ‘জিতু রায়’ নামে পরিচয় দিয়ে এক হিন্দু নাবালিকার সঙ্গে সম্পর্ক গড়ে তোলা এবং পরবর্তীতে তাকে যৌন নির্যাতন ও ব্ল্যাকমেলের অভিযোগে বনেজউদ্দিন শেখকে ২০ বছরের কারাদণ্ড দিল কোকরাঝাড়ের বিশেষ আদালত। পকসো আইনের সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত করে আদালত অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানাও করেছে।

মামলার অভিযোগ অনুযায়ী, বনেজউদ্দিন শেখ নিজেকে ‘জিতু রায়’ পরিচয় দিয়ে নাবালিকার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে। পরবর্তীতে নাবালিকার অশ্লীল ছবি তৈরি করে তাকে ব্ল্যাকমেল করা এবং যৌন নির্যাতনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। মামলার শুনানি শেষে আদালত অভিযুক্তকে পকসো আইনের অধীনে দোষী সাব্যস্ত করে। এরপর আদালত তাকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেয়। আদালতের এই রায়ের পর ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *