মোদির জন্মদিনে শিলচরে প্রদীপ প্রজ্বলন

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার কাছাড় জেলার বিভিন্ন প্রান্তে প্রায় তিন লক্ষ প্রদীপ প্রজ্বলন করে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করল বিজেপি। এদিন সন্ধ্যায় শিলচরের রাঙ্গিরখাড়ি এলাকায় নেতাজি মূর্তির পাদদেশে নিউ শিলচর মণ্ডল বিজেপির উদ্যোগে প্রদীপ প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রায় তিন শতাধিক দলীয় নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির কাছাড় জেলা সভাপতি রূপম সাহা, প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, রাজ্যসভার সদস্য সুস্মিতা দেব, জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান অমিতাভ রাই এবং নিউ শিলচর মণ্ডল সভাপতি দুলাল দাস-সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তব্য রাখতে গিয়ে রূপম সাহা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতকে শক্তিশালী ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে দেশবাসীর সম্মিলিত সহযোগিতা গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

এদিন প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মশক্তি বৃদ্ধির জন্য শুভকামনা জানানো হয়। পরে শিলচরের পার্ক রোডে গান্ধীভবনের সামনেও প্রদীপ প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *