চান্নিঘাটে ভয়াবহ নদীভাঙন, পরিদর্শন প্রাক্তন বিধায়কের

Spread the news

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : ধলাই বিধানসভা কেন্দ্রের চান্নিঘাট জিপির নদীভাঙন কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন ধলাইয়ের প্রাক্তন বিধায়ক নীহাররঞ্জন দাস। পরিদর্শনকালে তিনি নদীভাঙনের পরিস্থিতি সরেজমিনে দেখার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য অনুযায়ী, নদীর ভাঙনে এলাকার বেশ কিছু জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে কয়েকটি বসতবাড়ি, রাস্তা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ভাঙন অব্যাহত থাকলে আগামী দিনে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।

পরিদর্শনের সময় বাসিন্দারা নদীভাঙনের কারণে তাঁদের সমস্যার কথা প্রাক্তন বিধায়কের কাছে তুলে ধরেন। নীহাররঞ্জন দাস জানান, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও দলীয় প্রতিনিধিদের নজরে আনা হবে এবং ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আলোচনা করা হবে।

এলাকাবাসীর দাবি, নদীভাঙন নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বর্তমানে চান্নিঘাটে ভাঙনের পরিস্থিতি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে স্থানীয় স্তরে নজরদারি অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *