নদীতে স্নান করতে গিয়ে দুলীয়াজান ও মানকাচরে দুই ছাত্রী নিখোঁজ

Spread the news

বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : দুলীয়াজান ও মানকাচরে নদীতে স্নান করতে গিয়ে পৃথক ঘটনায় দুই ছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দুলীয়াজানের টেঙাখাত এলাকায় বুঢ়ীদিহিং নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ হয়েছে নিকিতা ছেত্রী নামে এক ছাত্রী। তাঁর বাড়ি টেঙাখাতের টিকিরাবালি গ্রামে বলে জানা গেছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারী দল নদীতে তল্লাশি শুরু করে। তবে প্রবল স্রোতের কারণে উদ্ধারকাজে বাধার সৃষ্টি হচ্ছে। SDRF-এর দলও নিখোঁজ ছাত্রীর সন্ধানে অভিযান চালাচ্ছে।

অন্যদিকে, মানকাচরে ব্রহ্মপুত্র নদে স্নান করতে গিয়ে প্রবল স্রোতে নিখোঁজ হয়েছে ১৫ বছর বয়সি শারমিনা খাতুন। খবর পেয়ে SDRF-এর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে। প্রবল স্রোতের মধ্যেই নদীতে নিখোঁজ দুই ছাত্রীর সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *