নদীতে স্নান করতে গিয়ে দুলীয়াজান ও মানকাচরে দুই ছাত্রী নিখোঁজ
বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : দুলীয়াজান ও মানকাচরে নদীতে স্নান করতে গিয়ে পৃথক ঘটনায় দুই ছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুলীয়াজানের টেঙাখাত এলাকায় বুঢ়ীদিহিং নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ হয়েছে নিকিতা ছেত্রী নামে এক ছাত্রী। তাঁর বাড়ি টেঙাখাতের টিকিরাবালি গ্রামে বলে জানা গেছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারী দল নদীতে তল্লাশি শুরু…
