মণিপুরের থলেন গ্রামে গুলিবর্ষণে আহতদের আসাম রাইফেলসের চিকিৎসা সহায়তা

Spread the news

বরাক তরঙ্গ, ১৪ সেপ্টেম্বর: মণিপুরের থলেন গ্রামে গুলিবর্ষণের ঘটনায় আহত সাধারণ নাগরিকদের দ্রুত চিকিৎসা সহায়তা ও নিরাপদে হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করল আসাম রাইফেলস। আসাম রাইফেলস সূত্রে জানা গেছে, রবিবার ভোর সাড়ে ৫টা নাগাদ টোলেন গ্রামে একটি বাড়ি লক্ষ্য করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা গুলি চালায়। ঘটনায় এক মহিলা নিহত হন। এছাড়া ৫৪ বছর বয়সি এক ব্যক্তি ও ছয় বছরের এক শিশু গুলিবিদ্ধ হয়ে আহত হয়।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আসাম রাইফেলসের জওয়ানরা আহতদের প্রাথমিক চিকিৎসা দেন। পরে তাঁদের উন্নত চিকিৎসার জন্য অসমের শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫৪ বছর বয়সি ওই ব্যক্তির মৃত্যু ঘটে। অন্যদিকে, আহত ছয় বছরের শিশুটির শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানা গেছে। শিশুটিকে হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যেও আসাম রাইফেলসের দ্রুত পদক্ষেপ এবং তাৎক্ষণিক চিকিৎসা সহায়তার ফলে আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। ঘটনার পর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *