বরাক তরঙ্গ,, ১৩ আগস্ট: ‘ইয়োথস এগেইনস্ট সোশিয়াল ইভিলস’ (ইয়াসি)-এর ঘনিয়ালা উপ-কমিটির উদ্যোগে এবং প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্টের সহযোগিতায় ঘনিয়ালা জুনিয়র বেসিক স্কুলে একটি বিনামূল্যে ছানি শনাক্তকরণ ও চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
শিবিরে চিকিৎসক ডাঃ আয়ুষী শাহ এবং অপটোমেট্রিস্ট তিতাশ জি. চৌধুরী মোট ১০৪ জন রোগীর চক্ষু পরীক্ষা করেন। পরীক্ষায় ৩৪ জনের গুরুতর ছানি সমস্যা শনাক্ত হয়। ট্রাস্টের ক্যাম্প ম্যানেজার দেবজ্যোতি দাসের নির্ধারিত তারিখ অনুযায়ী, শনাক্ত রোগীদের এক সপ্তাহের মধ্যে শিলচরের চৌধুরী আই হসপিটালে বিনামূল্যে ছানি অস্ত্রোপচার করা হবে বলে জানানো হয়েছে।
ইয়াসির ক্যাম্প ইনচার্জ অ্যাডভোকেট কাওশার আহমেদ লস্করের নেতৃত্বে শিবিরটি পরিচালিত হয়। তাঁকে সহযোগিতা করেন ইয়াসির সদস্য সাবিল আহমেদ, জেসমিন বেগম মজুমদার, মকলিশুর রহমান লস্কর, গৌতম দাস, আহাদ হুসেন বারভুঁইয়া, আবদুল মতিন খান, আহাদুল আহমেদ লস্কর, প্রসন্ন দাস, ফাগুন রুহিদাস, আনোয়ারুল হক খান, জামিনুর রহমান লস্কর, রাজু বণিক, সুরজ দাস-সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
শিবিরে উপস্থিত ছিলেন রজব লস্কর, রণবীর সিং, সঞ্জীব রায়-সহ আরও অনেকে। ক্যাম্প কো-অর্ডিনেটর বন্দিতা ত্রিবেদী রায় শিবিরটি সফলভাবে সম্পন্ন করতে ঘনিয়ালা জুনিয়র বেসিক স্কুল কর্তৃপক্ষ এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, ইয়াসি ‘জিরো ক্যাটার্যাক্ট মিশন’ নিয়ে এগিয়ে চলেছে। ঘনিয়ালার এই সফল শিবির সেই লক্ষ্যে আরও এক ধাপ অগ্রগতি বলে তিনি উল্লেখ করেন।



